মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কবে বেরোবে? জানুন সম্পূর্ণ আপডেট

পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন — মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কবে বেরোবে? পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই এই উত্তেজনা ও অপেক্ষার শুরু। আজকের এই প্রতিবেদনে আমরা সর্বশেষ আপডেট, সম্ভাব্য তারিখ এবং রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

পরীক্ষা কখন হয়েছিল?

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ই ফেব্রুয়ারি।পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)-এর অধীনে এবার রাজ্যজুড়ে বহু পরীক্ষার্থী এই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছে।

Also Read

রেজাল্ট কবে বেরোতে পারে?

সাধারণত নিয়মমাফিক প্রতিবছরই পরীক্ষা শেষ হওয়ার ৮০ থেকে ৯০ দিনের মধ্যে মাধ্যমিক রেজাল্ট ঘোষণা করা হয়। সেই হিসেবে এবছর মে মাসেই রেজাল্ট বের করার ঘোষণা করেছিল বোর্ড। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে পরীক্ষার খাতা দেখার কাজ জোরকদমে চলছে।

সেখান থেকে ৯০ দিন হিসাব করলে স্বাভাবিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশ হতে পারে।

বিগত বছরের ট্রেন্ড

আগের বছরগুলোর দিকে তাকালে একটি সুস্পষ্ট ধারা দেখা যায়। ২০২২ সালে পরীক্ষা শুরু হয়েছিল ১৬ মার্চ, রেজাল্ট বেরিয়েছিল ৩রা জুন অর্থাৎ ৭৯ দিনের মধ্যে। ২০২৩ সালে পরীক্ষা শুরু হয়েছিল ৪ মার্চ, রেজাল্ট প্রকাশিত হয়েছিল ১৯শে মে অর্থাৎ ৭৬ দিনের মধ্যে। এই ট্রেন্ড অনুযায়ী ২০২৬ সালেও মে মাসেই রেজাল্ট বেরোনোর সম্ভাবনা সবচেয়ে বেশি।

ভোটের কারণে কি দেরি হবে?

এবার একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। এপ্রিলের ২৩ ও ২৯ তারিখ রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ মে। তারপর শপথ গ্রহণ সহ অন্যান্য কাজ কর্ম মিটতে মোটামুটি দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে। তারপরেই পরীক্ষাগুলোর রেজাল্ট বেরোতে পারে বলে ধারণা। যদিও এই নিয়ে পর্ষদ বা সংসদের তরফে কোনো অফিশিয়াল ঘোষণা এখনো করা হয়নি।

সংক্ষেপে বলতে গেলে, ভোটের কারণে রেজাল্ট মে মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

রেজাল্ট কোথায় দেখবেন?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ প্রকাশ করবে। এছাড়া wbbse.wb.gov.in এবং result.wbbsedata.com-এও রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট দেখতে রোল নম্বর ও জন্মতারিখ প্রস্তুত রাখুন।

রেজাল্টের দিন সার্ভারে অতিরিক্ত চাপ পড়ে, তাই একাধিক ওয়েবসাইট হাতের কাছে রাখা বুদ্ধিমানের কাজ।

শেষ কথা

মাধ্যমিক হলো ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা। রেজাল্টের জন্য অপেক্ষা স্বাভাবিক, কিন্তু দুশ্চিন্তা না করে মানসিক প্রস্তুতি রাখাই ভালো। যে কোনো ফলাফলই হোক না কেন, এটাই শেষ নয় — সামনে আরও অনেক সুযোগ রয়েছে। পর্ষদের অফিশিয়াল ঘোষণার জন্য wbresults.nic.in-এ নজর রাখুন এবং যেকোনো আপডেটের জন্য বিশ্বস্ত শিক্ষামূলক ওয়েবসাইট ফলো করতে থাকুন।

Exit mobile version